কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতা হওয়ায় বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলো চুক্তিটিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। খবর রয়টার্সের।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয় জানিয়েছে, তিনি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘের মতে, সমঝোতাটি তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি করবে, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করবে এবং ভবিষ্যৎ আলোচনার ভিত্তি গড়ে দেবে।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র, ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে বাধাহীন ও টোলমুক্ত নৌ চলাচল দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই চুক্তিকে কূটনীতির বিজয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিভিন্ন দেশের যৌথ প্রচেষ্টার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে। চুক্তির দ্রুত বাস্তবায়ন এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে হবে।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্ৎস চুক্তিটিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই সমঝোতা বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদার করতে সহায়ক হতে পারে।

এদিকে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারাও চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। তারা শান্তি প্রক্রিয়ার পূর্ণ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে হরমুজ প্রণালি দিয়ে আবার স্বাভাবিকভাবে তেল ও গ্যাস পরিবহন শুরু হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে পারে এবং সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X