কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

লাউয়াছড়ায় অবমুক্ত হলো ১৪ ফুট লম্বা অজগর

লাউয়াছড়ায় অবমুক্ত করা হলো অজগর সাপ । ছবি : কালবেলা
লাউয়াছড়ায় অবমুক্ত করা হলো অজগর সাপ । ছবি : কালবেলা

মৌলভীবাজারের কমলগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১৪ ফুট লম্বা এবং ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ লাউয়াছড়া বন সংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসতবাড়িতে ঢুকে পড়ে। ঘরে ঢুকে সাপটি মুরগ খাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির বাসিন্দারা সাপটি দেখতে পান। পরে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ উদ্ধারকারী দল (রেসকিউ টিম) পৌঁছায়। রাত ১২টার দিকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, সাপটি বেশ বড় এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রাতেই সাপটিকে লাউয়াছড়ায় জাতীয় উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X