কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাঙামাটির বরকলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগাছড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণ-তরুণী হলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা (২৭) ও ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকার একই এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমা (২৬)।

স্থানীয়রা জানান, নিহত তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করতে চেয়েছিলেন তারা। সায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

বগাছড়ি এলাকার কারবারি প্রমিশ চাকমা বলেন, নিহত তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার সুভাষ কান্তি চাকমা বিয়ের প্রস্তাব নিয়ে ইনা চাকমার বাড়িতে গিয়েছিলেন। পারিবারিকভাবে তাদের বিয়ের কথাও এগোয়। তবে এ সময় ইনার পরিবার জানতে পারে, সুভাষ কান্তির আগে বিয়ে হয়েছে। তার ঘরে স্ত্রী রয়েছে। তবে সুভাষ কান্তি অভিযোগ করেন তার আগে বিয়ে হলেও প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু গ্রামবাসী ও ইনার পরিবার এই যুক্তি মেনে নেয়নি। তারা জানিয়ে দেন এ বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। সম্বন্ধ ভেস্তে যাওয়ায় অভিমান থেকে দুইজন আত্মহননের পথ বেছে নেন।

ভূষণছড়া ইউনিয়নের প্রশাসক রেজাউল করিম জানান, গ্রামের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরণীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।

বরকল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X