ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ফটিকছড়ির সম্ভাব্য সফর স্থগিত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর চট্টগ্রামের ফটিকছড়ির সম্ভাব্য সফর আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের প্রস্তুতি চললেও অনিবার্য কারণে সফরটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফটিকছড়ি আসন থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ২৫ এপ্রিল ফটিকছড়ি সফর আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী তারিখ জানানো হবে।

এর আগে ঘোষণা অনুযায়ী, ফটিকছড়িতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ এপ্রিল ফটিকছড়ি যাওয়ার কথা ছিল।

তবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী স্যারের ফটিকছড়ি আগমন এবং সফর স্থগিত- দুটো বিষয়েই আমাদের কাছে দাপ্তরিক কোনো চিঠি আসেনি।

মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার আমির ও আমিরে হেফাজতের পুত্র মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের সাথে সৌজন্য সাক্ষাতে ফটিকছড়ি আসার কথা ছিল। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত এই সফর আদৌ হবে কিনা তা নিশ্চিত নয়।

হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত হয়েছে। আশা করছি পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X