বগুড়া ব্যুরো :
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়া উপ-নির্বাচন

ভোটের চেয়ে এজেন্ট বেশি ছিল যে প্রার্থীর

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল-আমিন তালুকদার । ছবি : কালবেলা
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল-আমিন তালুকদার । ছবি : কালবেলা

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নিয়োগকৃত পোলিং এজেন্টের চেয়েও অনেক কম পেয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল-আমিন তালুকদার। ফুলকপি প্রতীকে তিনি পেয়েছেন ৫২৬ ভোট। প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাতিল হবে বলে নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ফজলুল করিম।

শুক্রবার (১০ এপ্রিল) রিটার্নিং অফিসার ও বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে আল-আমিন তালুকদার ৮৩৫ জন এজেন্ট নিয়োগ দিয়েছিলেন। তার নিয়োগকৃত পোলিং এজেন্টের সংখ্যার চেয়েও অনেক কম পাওয়ায় এলাকায় নানা কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বগুড়া-৬ আসনে ১ লাখ ৯৩ হাজার ৩২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের হার ৪২ দশমিক ৫৮ শতাংশ। সেখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী আল-আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট। ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি কক্ষে তার পোলিং এজেন্ট ছিলেন ৮৩৫ জন। জামানত রক্ষা করতে হলে তাকে ২৪ হাজার ১৬৫ ভোট পাওয়ার কথা।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আল-আমিন তালুকদার প্রদত্ত ভোটের শূন্য দশমিক ২৬ শতাংশ ভোট পেয়েছেন। পোলিং এজেন্টের সংখ্যার সঙ্গে তার প্রাপ্ত ভোটের অনেক ব্যবধান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাগজে-কলমে প্রতিটি কক্ষে আল-আমিন তালুকদারের প্রতিনিধি থাকলেও ব্যালট বাক্সে সেই উপস্থিতির কোনো প্রতিফলন দেখা যায়নি। তার নিজের নিযুক্ত এজেন্টদের একটি বড় অংশ তাকে ভোট দেননি বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আল-আমিন তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X