মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালঙ্কার-টাকা লুট

মতলব দক্ষিণ উপজেলায় এক কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
মতলব দক্ষিণ উপজেলায় এক কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পৌর এলাকার কলাদি (পশু হাসপাতাল মোড়) এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

চোরচক্র বাসার তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সপরিবারে মতলব পৌরসভার কলাদি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে তিনি নিজ কর্মস্থলে (কলেজে) যান। একই সময় তার স্ত্রী পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছিলেন এবং বড় মেয়ে অর্পিতা দাস কলেজে পরীক্ষা দিতে যান। বাসায় কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা বাসার মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ও ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

পরীক্ষা শেষে বাসায় ফিরে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখে অর্পিতা দাস কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বাসায় ফিরে দেখি চোরের দল সবকিছু লুট করে নিয়ে গেছে। আমাদের জীবনের জমানো সব সম্পদ তারা কেড়ে নিয়েছে, আমরা এখন নিঃস্ব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিক্ষক থানায় অভিযোগ করেছেন। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

কালবেলা/এমএসকেএম/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X