কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তের তিস্তা নদীতে মিলল গুলিবিদ্ধ মরদেহ 

রতি  জয়ধর। ছবি : কালবেলা
রতি জয়ধর। ছবি : কালবেলা

বাংলাদেশ-ভারত সীমান্তের তিস্তা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় রতি জয়ধর নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা গ্রামের দিবেন্দ্র জয়ধরের ছেলে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কোটালীপাড়া উপজেলার সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা গ্রামের দিবেন্দ্র জয়ধরের ছেলে রতি জয়ধর তার পৈত্তিক জায়গা-জমি ও বসতঘর বিক্রি করে ভারতের উদ্দেশে রওনা দেন। পরদিন বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তিস্তা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ বিষয়ে সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা এলাকার কার্তিক বাইনের ছেলে হোসেন বাইন বলেন, রতি জয়ধরের ২ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তারা সবাই দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে সেখানকার স্কুলে লেখাপড়া করেন।

তিনি আরও বলেন, রতি জয়ধর ঘরবাড়ি, জায়গা-জমি সব বিক্রি করে টাকা নিয়ে ভারতে গেছেন বলে শুনেছিলাম। আজ বৃহস্পতিবার শুনতে পেলাম তিনি নাকি ভারতে যাওয়ার পথে সীমান্তে গুলি লেগে মারা গেছেন। তার লাশ নাকি নদীতে পাওয়া গেছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার তিস্তা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে তার কাছে থাকা কাগজপত্র থেকে জানা যায়, তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তবে কে বা কারা গুলি করেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রতি জয়ধরের গুলিবিদ্ধ মরদেহ গোপালগঞ্জে পৌঁছেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১০

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১১

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১২

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৩

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৪

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৫

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৬

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৭

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৯

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

২০
X