মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু 

মৃত আব্দুল হাই বুলু। ছবি : কালবেলা
মৃত আব্দুল হাই বুলু। ছবি : কালবেলা

সৌদিআরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু (৬১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদিআরবের মদিনার কিং ফাহাদ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার হজসঙ্গী স্ত্রী সমসাদ আরা রেবা।

মৃত আব্দুল হাই বুলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আব্দুল হাই বুলুর পুত্রবধূ ডা. দিল আফফোজ নিশা কালবেলাকে বলেন, আমার শ্বশুর ও শাশুড়ি গত ২৩ এপ্রিল বাংলাদেশের একটি বিমানে সৌদিআরবের মক্কায় হজ পালনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। এরপর মদিনায় অবস্থান কালে সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

তিনি আরও বলেন, জানাজা শেষে মদিনার বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১০

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১১

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১২

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৩

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৪

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৫

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৬

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৭

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৮

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৯

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

২০
X