কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের প্রস্তাব থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ নিশ্চিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য।

বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ বাড়ানো। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনার সময়ও বারবার এ বিষয়টি সামনে এসেছে।

ট্রাম্প এর আগে দাবি করেছেন, এসব চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ‘বড় ধরনের’ বিনিয়োগ আসবে এবং নতুন কারখানা ও সরঞ্জাম স্থাপন করা হবে। তবে এখন পর্যন্ত এসব পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি ট্রাম্প যেসব উপসাগরীয় দেশকে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ট্রাম্পের পোস্টের শেষ অংশ নিয়েও প্রশ্ন উঠেছে। সেখানে তিনি বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন ‘শেষ হয়ে গেছে’। তবে কীভাবে তিনি এ লক্ষ্য অর্জন করবেন, তা পরিষ্কার নয়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের পরও ইরানের শাসনব্যবস্থা অনেকটাই অক্ষত রয়েছে। যদিও দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন, তারপরও ইরানের বর্তমান নেতৃত্বকে কীভাবে এমন পরিবর্তনের জন্য চাপ দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

শিগগিরই হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এ বিষয়ে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১০

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১২

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৩

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৪

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৬

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৭

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৮

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X