ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রূপপুরে উৎসবের আমেজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে পুরো প্রকল্প এলাকাসহ রূপপুরে বইছে উৎসবের আমেজ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টায় জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে বক্তব্য রাখার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের, রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি।

ঈশ্বরদীর জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং শুরু হচ্ছে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, আমাদের কৃষিখাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা ঈশ্বরদীবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

পাবনা জেলা বিএনপির আহবাযক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সারা বিশ্বে যখন সংকট ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী রূপপুর পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আমরা সহ ঈশ্বরদী বাসি এটা স্মরণ করে রাখবে। আমাদের দলের চেয়ারম্যান এবং সরকার প্রধান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে জ্বালানি লোডিং এর শুভ উদ্বোধনের অপেক্ষায় আছে। এই প্রকল্প উৎপাদনে গেলে অবশ্যই দেশের জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি মিটে যাবে।

স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী আলহাজ মো. খায়রুল ইসলাম বলেন, আজকের দিনটি ঈশ্বরদী বাসীসহ সারা বাংলাদেশে স্মরণ করার মতো। আমরা গর্বিত, রূপপুর পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিংয়ের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ। এই প্রকল্পটি উৎপাদনে গেলে ঈশ্বরদীসহ সারা দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ হবে। আজ আমরা ঈশ্বরদীবাসী আনন্দিত।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, এই প্রকল্প চালু হলে আমাদের এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে এটাই আমাদের প্রত্যাশা।

ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার তাসিম বলেন, রূপপুর প্রকল্প আমাদের জন্য গর্বের। এটি দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক। আমরা চাই এটি নিরাপদ ও সফলভাবে পরিচালিত হোক।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ডিজাইন ও নির্মাণ লাইসেন্স পাওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর মূল নির্মাণ কাজ শুরু হয়। চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে।

প্রকল্প সংশ্লিষ্টদের আশা, জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

অগ্রগতি পর্যালোচনা সভায় / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

১০

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

১২

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

১৩

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

১৪

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

১৫

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

১৬

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

১৭

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১৯

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

২০
X