কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

দফায় দফায় ড্রোন ছুঁড়ছে ইরানের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
দফায় দফায় ড্রোন ছুঁড়ছে ইরানের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে দফায় দফায় ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় গোলাবারুদ ও রসদ সংরক্ষণাগার এবং জ্বালানি মজুত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক আগ্রাসনের জবাবে চলমান অভিযানের সর্বশেষ ধাপ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আল দোহা ঘাঁটির গোলাবারুদ ও রসদ সংরক্ষণাগার, আলি আল সালেম বিমানঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংক এবং ক্যাম্প আরিফজানের একটি গোলাবারুদ ডিপোতে ইরান দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের সেনাবাহিনী আরও দাবি করে, বিশ্বের সবচেয়ে নির্মম শত্রুর মোকাবিলায় দেশটির শক্তি ও প্রতিরোধক্ষমতা অটুট রয়েছে।

এর আগে ইরানের সেনাবাহিনী কুয়েতের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আবদুলআজিজ এক বিবৃতিতে জানান, ইরাক সীমান্তসংলগ্ন আবদালি সীমান্ত ক্রসিংয়ে চালানো হামলায় কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ নিহত বা আহত হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X