কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

উদ্ধার হওয়াদের একাংশ। ছবি: সংগৃহীত
উদ্ধার হওয়াদের একাংশ। ছবি: সংগৃহীত

বিদেশে মানবপাচারের শিকার হওয়া অন্তত ২৮৯ জন রুয়ান্ডার নাগরিককে উদ্ধার করে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার রুয়ান্ডার বিচারমন্ত্রী ইমানুয়েল উগিরাশেবুজা জানান, ভুয়া উচ্চ বেতনের চাকরির প্রলোভনে পড়ে এসব ব্যক্তি, বিশেষ করে তরুণ-তরুণীরা, মানবপাচারকারীদের ফাঁদে পড়েছিলেন। পরে তারা মূলত এশিয়ার বিভিন্ন দেশে শোষণ ও নির্যাতনের শিকার হন।

মন্ত্রী জানান, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে এসব ভুক্তভোগীকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে উগিরাশেবুজা বলেন, মানবপাচার প্রতিরোধ, দমন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আইনপ্রণেতাদের অবহিত করা হয়।

সরকারের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০১ জন কম্বোডিয়া, ৫৮ জন লাওস, ৩১ জন মিয়ানমার এবং ৯৯ জন ওমান থেকে দেশে ফিরেছেন।

রুয়ান্ডা সরকার মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা থেকে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X