কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সমুদ্র। ছবি : কালবেলা
সমুদ্র। ছবি : কালবেলা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে ওঠায় ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এ ছাড়া ভ্যাপসা গরমসহ উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

এরই মধ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। একইসঙ্গে বিভন্ন স্থানে বিকট শব্দে চলছে বজ্রপাত।

এদিকে বাতাসের চাপ অনেকটা বেড়ে যাওয়ার সঙ্গে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া বিভাগ বলছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল সমূহের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা রয়েছে।

তাই এসব নদী বন্দরসমূহকে ১ নম্বর এবং পায়রা সমুদ্র বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে সব মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কলাপাড়া খেপুপাড়া রাডার স্টেশন কেন্দ্রের আবহাওয়া সহকারী নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ১২টার পর থেকে বৃষ্টিপাত ও বাতাস শুরু হয়েছে। এখনো পরিমাণ জানা যায়নি। তবে পূর্বের ঘোষণা অনুযায়ী প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে।

তিনি বলেন, এ সময়ে অবশ্যই ঘরে মধ্যে বা নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X