বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ আগুন

খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড । ছবি : কালবেলা
খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড । ছবি : কালবেলা

বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে সরকারি আজিজুল হক কলেজের সামনে অবস্থিত ‘মেসার্স সায়েম ট্রেডার্স’-এর গুদামে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়া সদর থানার পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারীর ছেলে ডা. রায়হান বলেন, বাসায় খাবার খাওয়ার সময় জানতে পারি গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে। এসে দেখি বৈদ্যুতিক স্পার্ক হচ্ছে। বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেজুর এনে এখানে বাছাই ও প্যাকেটজাত করা হতো।

তিনি আরও বলেন, গুদামের ছাদে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন মজুত ছিল। ভেতরে থাকা আমদানিকৃত বিপুল পরিমাণ খেজুর ও দুটি প্যাকেজিং মেশিন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া খেজুর পরিবহনের একটি পিকআপ ভ্যান ভস্মীভূত হয়েছে এবং অন্য একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১০

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১১

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১২

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৩

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

১৪

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

১৫

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

১৬

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

১৭

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

১৮

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

১৯

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

২০
X