মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ঝড়ে গাছ চাপায় নিহত ২

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি। ছবি : কালবেলা
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি। ছবি : কালবেলা

বগুড়ার কয়েকটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার গাবতলী সারিয়াকান্দি, শিবগঞ্জ, আদমদীঘিতে ঝড়ের কবলে পড়ে ২জন নিহত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) মধ্য রাত থেকে সোমবার (২৭ এপ্রিল) ভোর পর্যন্ত ঝড়ের এই তাণ্ডব চলে।

জানা যায়, ঝড়ের তাণ্ডবে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে বটগাছ উপড়ে দোকানের ওপর পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত উমা চন্দ্র উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়ে ছিলেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, ভোররাত সাড়ে তিনটার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় বাজারের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে গিয়ে উমা চন্দ্রের দোকানের ওপর পড়ে। এতে দোকানটি পুরোপুরি ভেঙে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে সারিয়াকান্দিতে কালবৈশাখী ঝড়ে পড়া গাছ সরাতে গিয়ে দিলবর সরদার (৫৫) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

দিলবর উপজেলার পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামের মৃত জালাল সরদারের ছেলে। ঝড়ে বিভিন্ন গ্রামের বেশকিছু বসতবাড়ি, গাছপালা উপড়ে গেছে। মাঠে কৃষকদের পাকা বোরোধান মাটিতে শুয়ে পরেছে এবং কোথাও বিভিন্ন ধরনের ফসলের ক্ষতির সংবাদ পাওয়া গেছে। ভারি বৃষ্টিপাতে নীচু এলাকার ধানের জমিতে পানি জমেছে এবং কোথাও ধানগাছ পানিতে ডুবে গেছে।

সদর ইউনিয়নের কৃষক বাদশা মিয়া জানান, রাতের কালবৈশাখী ঝড়ে তার ২টি আধাপাকা টিনশেড ঘরের সিমেন্টের খুঁটি ভেঙে ঘরগুলো মাটিতে হেলে পরেছে। বসতবাড়ির পাশের নারিকেল গাছ ভেঙে গেছে এবং গাছটি প্রতিবেশীর ঘরের উপরে পরে তার ঘরেরও বেশ ক্ষতি হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, ঝরে উপজেলা ভূমি অফিসের দেয়াল ভেঙে গেছে এবং উপজেলা চত্বরের বড় ২ টি গাছ উপরে পরেছে। পুরো উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কাজ চলমান রয়েছে। উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।

আদমদীঘি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, আদমদীঘির উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের দক্ষিনপাড়ায় রেইনট্রি গাছ বজ্রপাতে দ্বি খণ্ডিত হয়েছে।

এদিকে বগুড়ার শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে উপজেলার বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার শাকসবজি, ভুট্টাক্ষেত, বসত বাড়ি, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা লাগোয়া চক ভোলাখার মহল্লায় ঝড়ে বৈদ্যুতিক পোল ভেঙে পড়ায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান বলেন, বিদ্যালয়ের টিনের ছাদে গাছ ভেঙে পরায় বিদ্যালয়ের টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। চালের টিন দ্রুত মেরামত করা না হলে শিক্ষার্থীদের ক্লাসের ব্যাঘাত ঘটতে পারে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বৈশাখী ঝড়ের কারণে কৃষকদের ১০ হেক্টর বোরো ধান, ৫ হেক্টর কলাগাছ, ১০ হেক্টর সবজি এক হেক্টর জমির ভুট্টা বিনষ্ট হয়েছে। তিনি বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের সার্বক্ষণিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বগুড়া জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাত ২টা ৫ মিনিটে জেলায় ঝড়বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। তা ২টা ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X