নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরও বাড়ানো হবে : খাদ্য প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি : কালবেলা
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি : কালবেলা

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, অব্যাহত ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে অকাল বন্যায় হাওরাঞ্চল ও বিলগুলোতে বোরো ধানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরও বাড়ানো হবে।

রোববার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত স্থানীয় পাবলিক হলে চলতি বোরো মওসুমে অভ্যন্তরীণ ধান, চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ অঞ্চলের কৃষকদের জীবন মান উন্নয়ন ও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে। কৃষক যে পরিমাণ ধান দিতে পারবে সরকার সেই পরিমাণ ধান কিনবে। ময়শ্চারাইজার বা আর্দ্রতা ঠিক নেই বলে কৃষকদের হয়রানি করা যাবে না। সে ব্যাপারে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে আরও বেশি সতর্ক থাকতে হবে। ধান-চাল সংগ্রহ অভিযানে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত সহ্য করা হবে না।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খাদ্য মন্ত্রাণলয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে ও যুগ্মসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নেত্রকোনা-২ ( সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাছুম মোস্তফা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম ও কৃষকের পক্ষে লিফলেট বিতরণ করেন জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী প্রমুখ।

পরে তিনি সরাসরি কৃষকদের নিকট থেকে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১০

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১১

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১২

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৩

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৪

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৫

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৬

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৮

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৯

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

২০
X