সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের এক মাসেই ধসে পড়ল সেতু-সড়ক

ধসে যাওয়া সেতু সংলগ্ন সড়ক। ছবি : কালবেলা
ধসে যাওয়া সেতু সংলগ্ন সড়ক। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই একটি সেতু-সড়কের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনচালকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশ বিল এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর দুই দিকে সড়কের অংশ ভেঙে পড়েছে।

স্থানীয়দের মতে, সোমবার (৪ মে) রাতের কোনো এক সময় সড়কের কিছু অংশ ধসে পড়ে। জানা যায়, প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকার বেশি। কাজটি বাস্তবায়ন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে সেতুটি উদ্বোধন করা হয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ে সড়ক ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, হঠাৎ করে সড়কের এমন অবস্থা তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। দ্রুত সংস্কার কাজ শুরু এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদের বলেন, সড়কের যে অংশটি ধসে পড়েছে, সেটি আমরা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কাজের কিছু অংশ এখনও চলমান রয়েছে। যে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে দ্রুত মেরামত করা হবে।

উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে। কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে পুনরায় চলাচল স্বাভাবিক করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং সড়কটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়তে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১০

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১১

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১২

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১৩

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

১৪

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

১৫

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১৬

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১৭

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১৮

স্পেনের একাদশ ঘোষণা

১৯

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

২০
X