কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

শিক্ষাশিবির। ছবি : কালবেলা
শিক্ষাশিবির। ছবি : কালবেলা

গাজীপুরের শফিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা ও মহানগর পর্যায়ের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুরু হওয়া এ শিক্ষাশিবির চলবে শনিবার (১৮ জুলাই) পর্যন্ত।

জামায়াতে ইসলামী জানায়, শিক্ষাশিবিরে সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি সংগঠনের নেতাদের উদ্দেশে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানি ও ড. মাওলানা ছামিউল হক ফারুকি এবং গাজীপুর মহানগরী আমির অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনের মাধ্যমে ৩ দিনের কর্মসূচি শেষ হবে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X