বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:১০ এএম
আপডেট : ০৬ মে ২০২৬, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

মুন্সিগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা
মুন্সিগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) ভোর থেকেই মহাসড়কটিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ লাঙ্গলবন্দ ব্রিজের সমস্যার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ঢাকামুখী সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।

ট্রাকচালক মমিন মিয়া বলেন, ভোর থেকে যানজটে আটকে আছি। পণ্য সময়মতো পৌঁছাতে পারছি না, এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপও বাড়ছে। মহাসড়কের এমন অবস্থার দ্রুত সমাধান দরকার।

গজারিয়ার টেঙ্গারচর গ্রামের বাসিন্দা রনি মিয়া বলেন, হঠাৎ এমন যানজটে পড়ে সময়মতো অফিসে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যা চরম দুর্ভোগ তৈরি করছে।

বাসচালক সবুজ মোল্লা বলেন, যাত্রী নিয়ে দীর্ঘ সময় যানজটে বসে থাকতে হচ্ছে। এতে যাত্রীরা বিরক্ত হচ্ছেন, সময়সূচিও ঠিক রাখা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ওসি শওকত আলী বলেন, লাঙ্গলবন্দ সেতুর সমস্যার কারণে যানজটের সূত্রপাত হয়ে তা গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভবেরচর হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে এবং উল্টো পথে যান চলাচল বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X