সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রী নয়, আপনাদের সহযোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই : ইশরাক 

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : কালবেলা

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আমি আপনাদের কাছে মন্ত্রী হিসেবে থাকতে চাই না, কাছের সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মী হিসেবে থাকতে চাই। জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করতে চাই।

বুধবার (০৩ জুন) দুপুরে নোয়াখালী সোনাইমুড়ী নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুকর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের কল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, আজ আমি এখানে এসেছি মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করতে। তারা কোনো দলের নয়, মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। তারা যুদ্ধ না করলে এদেশ স্বাধীন হতো না। আমিও একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান। আপনারা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করবেন। কেউ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করে, তাদের বাসস্থান পাকিস্তান।

প্রতিমন্ত্রী বলেন, নেতৃত্বের প্রকৃত শক্তি পদ-পদবিতে নয়, বরং জনগণের আস্থা ও ভালোবাসায় নিহিত। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। তাদের সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করা। তাই আপনারা মুক্তিযোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনায় অগ্রযাত্রা ভূমিকা পালন করবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করবেন। দলের দুর্নাম বদনাম হবে এমন কোনো কাজ করবেন না।

এসময় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের এমপি সুপ্রিম কোর্ট বার কাউন্সিল সভাপতি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, টি, এম, মোশারফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী, মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার, সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ কবির হেসেনসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X