কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কেশবপুর থানা। ছবি : সংগৃহীত
কেশবপুর থানা। ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুরে পৃথক বিক্ষোভ মিছিলের ঘটনার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। পরবর্তীতে সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেশবপুর থানায় একটি মামলা করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭ নম্বর সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলেমান সরদার (৪৫)।

কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পরচক্রা ও সোনাতলা সড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে দুটি স্থানে মিছিল হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে যশোর আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X