সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

ভারত ও বাংলাদেশের সীমান্ত। ছবি : সংগৃহীত
ভারত ও বাংলাদেশের সীমান্ত। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারত থেকে আসা ৬ জন নারী ও এক শিশুকে আটক করে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া বকশিটিলা এলাকায় তাদের আটক করেন এলাকাবাসী।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় আটক নারীরা দাবি করেন, তারা ২৫ দিন ভারতের একটি কারাগারে ছিলেন। তবে নিজেদের বাংলাদেশি পরিচয় দিলেও গ্রামের নাম-ঠিকানা বা অন্য পরিচয় সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে বলতে পারেননি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীরা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন মাধ্যমে বিষয়টি জানতে পারি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে তারা সিএনজিযোগে চলে যায়।

এদিকে ৫২ বিজিবি মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অভিযান চালায়। বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ করানোর পরিকল্পনা করেছিল। সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণ ভূখণ্ডকে কাজে লাগিয়ে চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের অপতৎপরতা পরিচালনার চেষ্টা করে।

তথ্য পাওয়ার পর ৫২ বিজিবি তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং সম্ভাব্য রুটসমূহে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, ২৩ টি উচ্চ বিস্ফোরক টিউব, ২৪ টি ডেটোনেটর, ১৫ মিটার ডেট নেটর কর্ড, দুইটি কুকি চা পাতি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান খান জানান, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে এ ধরনের অভিযান সীমান্তপথে অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১০

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১১

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১২

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৩

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৪

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৫

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১৬

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১৭

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১৮

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৯

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

২০
X