বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

কারাগারে নেওয়ার সময় মুহাম্মদ খাজা আহমেদ ও আসাদুজ্জামান আসাদ। ছবি : কালবেলা
কারাগারে নেওয়ার সময় মুহাম্মদ খাজা আহমেদ ও আসাদুজ্জামান আসাদ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার দ্বিতীয় আসামি আসাদুজ্জামান আসাদকেও কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েতুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া মুহাম্মদ খাজা আহমেদ কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং আসন্ন ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।

আদালত সূত্র জানা গেছে, হত্যা মামলায় উচ্চ আদালত থেকে প্রাপ্ত ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিনের মেয়াদ গতকাল ২৯ জুন শেষ হয়। এরপর মঙ্গলবার দুই আসামি কুষ্টিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৯ মে উচ্চ আদালত মামলার প্রধান আসামি মুহাম্মদ খাজা আহমেদ ও দ্বিতীয় আসামি আসাদুজ্জামান আসাদকে ৬ সপ্তাহের জামিন দিয়েছিলেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১১ এপ্রিল দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দরবারে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মুহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন বলেন, ‘আমরা জেনেছি, খাজা আহমেদ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১০

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৩

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৪

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৫

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৬

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৭

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৮

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৯

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

২০
X