বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:১০ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

অভিযুক্ত শিক্ষিকা রেশমা আক্তার ও ব্যাগ থেকে পাওয়া রুটি।  ছবি : কালবেলা
অভিযুক্ত শিক্ষিকা রেশমা আক্তার ও ব্যাগ থেকে পাওয়া রুটি। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বিরুদ্ধে স্কুল ফিডিং কর্মসূচির ডিম ও পাউরুটি আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে দেওয়া কৈফিয়তের জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে গতকাল (২৯ জুন) জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করে।

এর আগে গত ২৫ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার ব্যাগে স্কুল ফিডিং কর্মসূচির ২৪টি ডিম ও ২২ পিস পাউরুটি পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। পরদিন ২৬ জুন প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি শিরোনামে জাতীয় দৈনিক কালবেলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষিকার কাছে কারণ দর্শানোর নোটিশ (কৈফিয়ত তলব) জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, প্রকাশিত সংবাদে প্রধান শিক্ষিকার ব্যাগ থেকে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী উদ্ধারের অভিযোগে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং বিভিন্ন মহলে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিলো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষিকার লিখিত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশক্রমে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, স্কুল ফিডিং কর্মসূচির ডিম ও পাউরুটি আত্মসাতের অভিযোগ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X