বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

নিহতের বাড়িতে স্বজন ও স্থানীয়রা। ছবি: কালবেলা
নিহতের বাড়িতে স্বজন ও স্থানীয়রা। ছবি: কালবেলা

ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মোশাররফ হোসেন (৪৫) নামে নিহতের ছোট ভাই গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৬০) ওই এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। এছাড়া আবুল কালামের ছোট ভাই আহত মোশাররফ বিদেশ ফেরত; সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

নিহতের ছোট ভাই ফিরোজ ও স্বজনরা জানান, বৃষ্টির মধ্যে দুইভাই আবুল কালাম ও মোশাররফ মিলে বাড়ির সামনের নিজস্ব বাগান থেকে একটি সুপারি গাছ কাটছিলেন। এসময় হঠাৎ গাছটির পাশে ছিড়ে থাকা ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বৈদ্যুতিক কেবলের স্পর্শে মুহুর্তেই তারা দুইভাই আক্রান্ত হন।

বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়৷ পরে দুপুর ১টার দিকে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন।

তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজন রোগী হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X