সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছবি: কালবেলা
সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ছবি: কালবেলা

সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা ঢল ও স্থানীয় বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন নদ-নদীর পানির স্তর কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে জেলার সব পর্যবেক্ষণ কেন্দ্রেই পানির স্তর এখনও বিপৎসীমার নিচে রয়েছে। এর মধ্যে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির স্তর বিপৎসীমার সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে।

রোববার (১৯ জুলাই) সুনামগঞ্জের সকাল ৯টার জলস্তর ও বন্যা পরিস্থিতি বুলেটিনে এ তথ্য জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ সদর পয়েন্টে সকাল ৯টায় পানির স্তর রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২৯ মিটার, যা বিপৎসীমা (৭ দশমিক ৮০ মিটার) থেকে ৫১ সেন্টিমিটার নিচে। লাগউরেরগড় পয়েন্টে পানির স্তর বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৬ মিটার, যা বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার নিচে রয়েছে।

ছাতক পয়েন্টে পানির স্তর সকাল ৯টায় ৮ দশমিক ৫৬ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ৮ দশমিক ৭০ মিটার হওয়ায় পানি বর্তমানে বিপৎসীমার মাত্র ১৪ সেন্টিমিটার নিচে অবস্থান করছে, যা জেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।

দিরাই পয়েন্টে পানির স্তর ৬ দশমিক ০৪ মিটার, যা বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচে রয়েছে। অন্যদিকে, জগন্নাথপুর পয়েন্টে সকাল ৯টায় পানির স্তর ৬ দশমিক ৪৯ মিটার রেকর্ড করা হলেও এ স্টেশনের জন্য কোনো বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক অবস্থা উল্লেখ করা হয়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে লাগউরেরগড়ে সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ডেরাইয়ে ২০ মিলিমিটার, সুনামগঞ্জ সদরে ১২ মিলিমিটার এবং ছাতকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার কোথাও নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী কয়েকদিন পানির স্তরের গতিপ্রকৃতির ওপর নিবিড় নজরদারি প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে ছাতক ও আশপাশের নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১০

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১১

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১২

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৩

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৪

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৫

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১৬

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১৭

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১৮

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৯

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

২০
X