পেকুয়া (‎কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

পেকুয়া পৌরসভার পূর্বগোঁয়াখালী বাকপাড়া এলাকায় সুপেয় পানির তীব্র সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে ১৪টি পরিবার। ছবি: কালবেলা
পেকুয়া পৌরসভার পূর্বগোঁয়াখালী বাকপাড়া এলাকায় সুপেয় পানির তীব্র সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে ১৪টি পরিবার। ছবি: কালবেলা

‎কক্সবাজারের পেকুয়া পৌরসভার পূর্বগোঁয়াখালী বাকপাড়া এলাকায় সুপেয় পানির তীব্র সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে ১৪টি পরিবার। খাবার পানি ও দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ পানির স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় এসব পরিবারের নারী ও শিশুদের প্রতিদিন কাদা-পানির দুর্গম পথ পাড়ি দিয়ে দূরবর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করে বাড়ি ফিরতে হচ্ছে।

‎স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও বন্যার কারণে এলাকার অধিকাংশ নিচু স্থান পানিতে তলিয়ে যায়। এ সময় বৃষ্টির পানি সংরক্ষণ করে কোনো রকমে পানির চাহিদা মেটাতে হয় তাদের। তবে বন্যার পানি নেমে যাওয়ার পরও সুপেয় পানির সংকট থেকে যায়। ফলে সংসারের নিত্যদিনের কাজ সামলে প্রতিদিন দূরবর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে গৃহিণীদের।

‎স্থানীয় বাসিন্দা মো. নুরুল হোসেন বলেন, এলাকায় নিরাপদ খাবার পানির স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চলছে। বিশেষ করে বর্ষা ও বন্যার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। পানির জন্য নারীদের পাশাপাশি শিশুদেরও কাদা-পানির পথ পাড়ি দিতে হচ্ছে।

‎গৃহবধূ মনছুরা বেগম বলেন, এক হাতে কোলের ছোট শিশুকে সামলাতে হয়, অন্য হাতে পানিভর্তি কলস নিয়ে কাদা-পানির দুর্গম পথ পাড়ি দিতে হয়। প্রতিদিন এভাবেই জীবনের সঙ্গে যুদ্ধ করে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে আমাদের। একটি টিউবওয়েল না থাকায় ১৪টি পরিবারের নারী ও শিশুদের দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখনো শিশুকে কোলে, আবার কখনো মাথায় পানির কলস নিয়ে এভাবেই আমাদের দিন কাটছে। আমরা শুধু একটু নিরাপদ পানির ব্যবস্থা চাই, যেন আর কাদা মাড়িয়ে দূর-দূরান্তে পানি সংগ্রহ করতে না হয়।

‎সরেজমিনে দেখা যায়, কাদাযুক্ত দুর্গম পথ পাড়ি দিয়ে ছোট শিশুকে সঙ্গে নিয়ে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক নারী। একদিকে কোলে শিশু, অন্যদিকে পানির পাত্র- এভাবেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি বহন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বর্ষাকালে কাদায় পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। স্থানীয়দের মতে, শিশু ও বয়স্কদের জন্য এ পথ আরও ঝুঁকিপূর্ণ।

‎এলাকাবাসী জানান, প্রতিটি পরিবারের রান্না, পান করা, শিশুদের প্রয়োজনসহ দৈনন্দিন নানা কাজে প্রতিদিন বিপুল পানির প্রয়োজন হয়। কিন্তু ১৪টি পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপদ পানির উৎস না থাকায় বাধ্য হয়ে দূরবর্তী এলাকা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি নারী ও শিশুদের শারীরিক কষ্টও বাড়ছে।

‎স্থানীয় গৃহবধূ নাছিমা আক্তার বলেন, বন্যার সময় পানির উৎসগুলো দূষিত হওয়ার আশঙ্কা থাকে। নিরাপদ পানির সংকটের কারণে বাধ্য হয়ে কেউ কেউ ঝুঁকিপূর্ণ উৎসের পানি ব্যবহার করলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বন্যার পর ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দ্রুত ওই এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা করা জরুরি।

‎এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত একটি গভীর নলকূপ স্থাপন, নিরাপদ পানি সংরক্ষণের ব্যবস্থা অথবা প্রয়োজনীয় পানি সরবরাহের ব্যবস্থা করা হোক। পাশাপাশি বন্যাকবলিত ও সুপেয় পানির সংকটে থাকা পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি সরবরাহেরও দাবি জানিয়েছেন তারা।

‎এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পেকুয়া উপজেলার সব এলাকায় সুপেয় পানি ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, যেসব এলাকায় গভীর নলকূপের সংকট রয়েছে, সেসব এলাকায় দ্রুত গভীর নলকূপ বরাদ্দের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হবে।

কালবেলা/আরএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X