বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল দুই কিশোরের

দিনাজপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
দিনাজপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

দিনাজপুরে বীরগঞ্জে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোর নিহত হয়েছেন। নিহতরা হলেন- সীমান্ত পাল (১৭) ও প্রসেনজিৎ চন্দ্র পাল (১৪)। সীমান্ত পাল বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর কুমারপাড়া গ্রামের নিখিল পালের ছেলে এবং প্রসেনজিৎ চন্দ্র পাল একই গ্রামের প্রতাপ চন্দ্র পালের ছেলে। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল চন্দ্র রায় জানান, সীমান্ত পালের বাবা নিখিল চন্দ্র পাল গ্যাস বেলুনের ব্যবসা করে। পূজামণ্ডপে বেলুন বিক্রির জন্য সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানোর কাজ করছিল নিখিলের ছেলে সীমান্ত পাল। এ সময় পাশেই বসে তাকে সহযোগিতা করছিল সীমান্ত পালের চাচাতো ভাই প্রসেনজিৎ চন্দ্র পাল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে সীমান্ত পাল ও প্রসেনজিৎ পাল গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু ঘটে। সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তাদের বাড়ির বেশকিছু অংশ বিধ্বস্ত হয়।

ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, ওসি তদন্ত মো. ময়নুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মরদেহ সৎকারের জন্য সরকারের পক্ষে তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারকে ১০ হাজার করে মোট বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X