হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
হবিগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

হবিগঞ্জের সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল গ্রামে দুটি ইজিবাইকের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর আধুনিক হাসপাতালে আগত আহত ও স্থানীয়রা জানান, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দুটি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারা একে অপরের ওপর চড়াও হন। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষ নিয়ে দুটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানার চেষ্টা চলছে। রাত পৌনে ১২টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X