মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে দেখা মিলল লাখ টাকার বাঘা আইড়

বাঘা আইড় মাছ। ছবি : কালবেলা
বাঘা আইড় মাছ। ছবি : কালবেলা

পৌষসংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজাররের শেরপুর ও শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকে এ মেলা শুরু হয়।

ঐতিহ্যবাহী মাছের মেলায় গিয়ে দেখা যায়, ছোট বড় মিলিয়ে অনেক প্রজাতির মাছ উঠেছে। ক্রেতার পাশাপাশি মেলায় মাছ দেখতে আসা মানুষের ভিড় দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, মফিজ মিয়া নামের এক মাছ ব্যবসায়ী বড় আকারের বাঘা আইড় মাছ নিয়ে এসেছেন। তিনি মাছটির দাম হাঁকাচ্ছেন এক লাখ টাকা।

ব্যবসায়ী মফিজ মিয়া জানান, ৫০ কেজি ওজনের বাঘা আইড়টির দাম উঠে ৬০ হাজার টাকা। মেলায় অন্য আরেকজন মাছ ব্যবসায়ী মো. হারুন মিয়া এনেছেন আরেকটি বাঘা আইড়। এটির দাম হাঁকান ৯০ হাজার টাকা। এক মাছ ব্যবসায়ী হাবিব মিয়া নিয়ে এসেছেন ৩৫ কেজি ওজনের একটি চিতল মাছ। যার দাম হাঁকান ৭২ হাজার টাকা।

মাছ ব্যবসায়ীরা জানান, দিনে ক্রেতা কম হলেও রাতে শুরু হবে মূল বেচাকেনা।

প্রতিবছরই শ্রীমঙ্গলের এই পৌষসংক্রান্তির মাছের মেলায় স্থানীয় মাছের পাশাপাশি সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু নদী ও হাকালুকি হাওর সুনামগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হয় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। এ ছাড়াও মেলায় বড় বাঘা আইড়, বোয়াল, চিতল, রুই, কাতল, গজারসহ নানা প্রজাতির মিঠাপানির মাছের সমাহার হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১০

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১১

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৩

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৫

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৬

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৭

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

২০
X