

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
মঙ্গলবার (২৩ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
স্পিকারের কর্মসূচি
এদিন বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করবেন।
চিফ হুইপের আলোচনা সভা বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলন
বেলা ১১টা ৩০ মিনিটে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে বসিলা রামচন্দ্রপুর-লাউতলা খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সিপিডির সংলাপ
আজ সকাল ১০টায় গুলশানের লেকশোর হোটেলের লা ভিটা হলে ‘Solar Revolution in Pakistan: Lessons for Bangladesh from National Budget Perspective’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নারী চালকদের সনদ বিতরণ
বেলা সাড়ে ১১টায় রাজধানীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে নারী গাড়িচালকদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তুতি সভা
দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রিয়েটিভ ইকোনমি, অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা এবং বাজেট বরাদ্দ বৃদ্ধি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।