ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নীলফামারীর ডিমলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর ট্রাকের চালক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের তিস্তা কলেজের পার্শ্ববর্তী ডালিয়া-পাগলাপীর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মামুন (৩৫)। তিনি পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার কাউয়ামারী গ্রামের রমজান আলীর ছেলে। আহত সোনা মিয়া হাতীবান্ধা উপজেলার সানিয়াজান গ্রামের আকবর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে পাটগ্রামগামী ইটবাহী ট্রাক ও পাটগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক মামুন মারা যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে। অপর গাড়ির চালক আহত সোনা মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, আমরা সংবাদ পাওয়া মাত্রই জলঢাকা ও নীলফামারী সদর ইউনিটকে দুর্ঘটনাস্থলে পাঠাই। মরদেহ উদ্ধার করে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিমলা থানার ওসি দেবাশীষ কুমার রায় জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X