স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী। ছবি : সংগৃহীত
৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী। ছবি : সংগৃহীত

বৈভব সূর্যবংশীর চমক চলছেই। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটা ভাঙি ভাঙি করেও রোববার ভাঙতে পারেননি বৈভব সূর্যবংশী। অসাধারণ এক ক্যাচ নিয়ে সূর্যবংশীকে রেকর্ডটা করতে দেননি ব্র্যাড ইভান্স। তবে ভারত-জিম্বাবুয়ে তৃতীয় টি-টোয়েন্টি শেষে আরেকটা বিশ্ব রেকর্ড ধরা দিয়েছে ভারতীয় বিস্ময়-বালককে।

রেকর্ডটা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সিরিজসেরা হওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দুটি ফিফটিতে ১৫১ রান করেছেন সূর্যবংশী। সেটিও মাত্র ৭৭ বলে। সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের হাতেই উঠেছে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। সুর্যবংশী ভারতের জার্সিতে দ্বিতীয় সিরিজেই সেরার সম্মান পেলেন ১৫ বছর ১২১ দিন বয়সে। আফগান স্পিনার মুজিব উর রেহমানের রেকর্ড ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের কনিষ্ঠতম হাফ সেঞ্চুরিয়ান। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডেতে ১৬ বছর ৩২৫ দিন বয়সে সিরিজসেরা হয়েছিলেন মুজিব।

৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী। এই সিরিজের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার রেকর্ড গড়েছিলেন।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X