মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চাল ব্যবসায়ীকে জরিমানা, মাছ ব্যবসায়ীদের ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা জব্দ

চাল ব্যবসায়ীকে জরিমানা, মাছ ব্যবসায়ীদের ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা জব্দ

মেহেরপুরে অবৈধভাবে চাল মজুদ ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে অভিযান চালান জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, খাদ্য বিপণন কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ জানান, আমঝুপি বাজারে খাদ্য বিভাগের লাইসেন্স না নিয়ে চাল মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে আমজাদ খাদ্য ভান্ডারে অভিযান চালিয়ে অবৈধভাবে চাল মজুদ, চালের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আমজাদ হোসেনকে ৩০ হাজার টাকা এবং মেসার্স আব্বাস খাদ্য ভান্ডার নামক প্রতিষ্ঠানের মালিক আব্বাস আলীকে লাইসেন্সবহির্ভূতভাবে অবৈধ চাল মজুদ ও মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, চালের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অতঃপর মাছ বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা জব্দ করে নষ্ট করা হয়। এ সময় সবাইকে ডিজিটাল স্কেল ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানা এজাহার ছেলের

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার

শাহজালাল মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

মাদক প্রতিরোধে ২ পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন 

আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

১০

এমপি মনিরুলের ক্ষোভ / স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না

১১

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

১২

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

১৩

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

১৪

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

১৫

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

১৬

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

১৭

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

১৯

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

২০
X