কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গণে সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ছবি : কালবেলা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গণে সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ছবি : কালবেলা

কৃষিবান্ধব সরকার এ দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে নিরলসভাবে কাজ করছে। অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। কৃষকের জন্য পর্যাপ্ত সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হবে। কমলগঞ্জ উপজেলা তথা মৌলভীবাজার জেলাকে পর্যটনশিল্পের জন্য আরও সমৃদ্ধ করতে হবে। মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজ করা হবে।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্যগুদাম প্রাঙ্গণে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক বিরাট গণসংর্বধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আছোম ইকবাল মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এএসএম আজাদুর রহমানের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা আ.লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, কুলাউড়া উপজেলা আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আং মালিক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আং রহিম দুধ মিয়া, মন্ত্রী কন্যা মহিলা আ.লীগ নেত্রী উম্মে ফারজানা ডায়না, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সহসভাপতি একেএম নাজিবুল্লাহ সাব্বির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, উপজেলা আ.লীগের সহসভাপতি ফজলুল হক বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয় প্রমুখ।

নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীর উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আমার মন্ত্রিত্ব পরিচালনায় আপনারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার বা আপনারা চাবিকাঠি। আপনাদের পরামর্শ নিয়েই বাইরে এ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অতীতের চেয়ে আরও বেশি করে করব। তিনি স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। কৃষির উৎপাদন জমি চাষের আওতায় আনতে হবে। ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য সারাদেশে কৃষকদের সঙ্গে আলোচনা করতে হবে। মন্ত্রী বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসন থেকে আমি সাতবার এমপি নির্বাচিত হয়েছি। বিগত দিনে কালোটাকা উপেক্ষা করে আপনারা আমাকে বারবার এমপি নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আমি ও আমার পরিবার চিরঋণী। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১০

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১১

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১২

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৩

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৪

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৫

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৬

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৭

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৮

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

১৯

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

২০
X