রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বালুর স্তূপে পড়েছিল সাড়ে ৮ কোটি টাকার মাদকদ্রব্য

উদ্ধার করা হেরোইন সাংবাদিকদের দেখায় পুলিশ। ছবি : কালবেলা
উদ্ধার করা হেরোইন সাংবাদিকদের দেখায় পুলিশ। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে বালুর স্তূপে প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা ছিল ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। শনিবার মধ্যরাতে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুর রহমান এসব তথ্য জানান।

সাইফুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল শনিবার দিনগত রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত মাদারপুর ডিমভাঙ্গা গ্রামে ফরিদুল ইসলামের খামার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির কয়েকটি স্থানে বালুর স্তূপে প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে খামার বাড়ির মালিক ফরিদুল ইসলাম এবং কেয়ারটেকার সোহেল রানা দেয়াল টপকে পালিয়ে যান।

এসপি আরও বলেন, উদ্ধারকৃত হেরোইন পলাতক আসামি ফরিদুল ইসলামের নেতৃত্বে কেয়ারটেকার সোহেল রানাসহ আরও কয়েকজন ভারতীয় সীমান্ত থেকে সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত রাখতেন। পরে দেশের বিভিন্ন স্থানে হেরোইন ব্যবসায়ীদের কাছে অর্থের বিনিময়ে সরবারহ করে আসছিলেন।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১০

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১১

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৩

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

ইংল্যান্ডের দারুণ শুরু

২০
X