বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ৫ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

নিখোঁজ মাদ্রাসাছাত্র মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত
নিখোঁজ মাদ্রাসাছাত্র মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র মোশারফ হোসেন (১৪)। আত্মীয়স্বজনসহ সম্ভব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার।

এর আগে গত বুধবার (২৪ জানুয়ারি) মোশারফ নিখোঁজ হয়। মাদ্রাসা ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের ঘটনায় কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মোশারফ মাতাব্বর নগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র। সে চর ঠিকা আশ্রয়ণ কেন্দ্রের (কলোনির) মাছ ব্যবসায়ী আবুল খায়েরের ছেলে।

মোশারফ হোসেনের বাবা আবুল খায়ের বলেন, গত বুধবার তার ছেলে কলোনি থেকে মাদ্রাসা যায়। বিকেলে সে আর বাসায় ফেরেনি। ছেলের খোঁজ না পেয়ে শুক্রবার কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেও কোনো সুফল পায়নি। ছেলের সন্ধানে রামগতি-কমলনগরসহ বিভিন্ন স্থানে মাইকিং করেছেন। তার ছেলেকে ফিরে পেতে তিনি প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মাতাব্বর নগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন বলেন, আমাদের মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র মোশারফ ছুটির পর মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু বাড়িতে না ফেরায় তার বাবা থানায় জিডি করেছেন। তার সন্ধান পেতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। জিডি হয়ে থাকলে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X