এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে থেমে গেছে মডেল মসজিদের নির্মাণকাজ, মরিচা ধরছে লোহায়

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় নির্মাণ থমকে থাকা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জমি। ছবি : কালবেলা
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় নির্মাণ থমকে থাকা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জমি। ছবি : কালবেলা

দেশের প্রতিটি জেলা, উপজেলা ও পৌরসভায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের অধীনে ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ইতোমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে প্রায় অর্ধেক মসজিদের। কিন্তু গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় ভূমি মালিকের সাথে কথা না বলেই কাজ শুরু করায় থমকে গেছে নির্মাণকাজ। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় মরিচা ধরছে পড়ে থাকা লোহায়।

জানা যায়, পৌরসভার পূর্ব বাইপাস সড়কের উত্তর পাশে পুরোনো মসজিদে দানকৃত সাড়ে পাঁচ শতাংশ জমির সাথে আরও ৪৮ দশমিক ৫ শতাংশ জমি অধিগ্রহণের মাধ্যমে তাতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে ২০১৯ সালের ১১ জুন যথারীতি টেন্ডারও আহ্বান করে গাইবান্ধা গণপূর্ত অধিদপ্তর। জমি অধিগ্রহণসহ মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয় ১২ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৩৯০ টাকা।

কাজের দায়িত্ব পান ঢাকার মুক্তা কনস্ট্রাকশন লিমিটেড এন্ড কনভয় সার্ভিস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে কাজও শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। খোঁড়াখুঁড়ির পর কয়েকটি পিলারের ছকও দেয় তারা। কিন্তু মূল রাস্তার সাথে বাড়ি ও দোকান থাকা ২৩ শতাংশ জমির মালিক খোকন ও তার ভাই এবং পশ্চিমে চা দোকানি লাল মিয়া ও ভাইয়ের বাড়ির সাড়ে ৮ শতাংশ জমি অধিগ্রহণ নিয়ে বাধে বিপত্তি। বাজার দর ও অধিগ্রহণ দরের মধ্যে পার্থক্য থাকায় বেঁকে বসেন তারা। বন্ধ হয়ে যায় কাজ।

সরেজমিনে দেখা যায়, রাস্তার ধারে টাঙানো সাইনবোর্ডটি থেকে খসে পড়েছে মসজিদ সম্পর্কে বিভিন্ন তথ্যাদি। টিন দিয়ে ঘেরা বাউন্ডারির ভেতরে পড়ে রয়েছে মসজিদ নির্মাণে ব্যবহার হবে এমন বেশ কয়েকটন লোহা। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় মরিচা ধরেছে তাতে। মসজিদের পিলার তৈরিতে খনন করা হয়েছে দক্ষিণ দিকে। তাতে দেখা যায় বেশ কয়েকটি পিলার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছিল। তারপর হঠাৎ করেই স্থগিত হয়ে যায় নির্মাণ কাজ। দেখা যায় অধিগ্রহণের জন্য নির্ধারিত জায়গার পশ্চিম পাশে এখনও রয়েছে লাল মিয়ার বাড়ি এবং উত্তর-পশ্চিম পাশে টিন দিয়ে বেড়া দেওয়া খোকন ও তার ভাইদের জমি।

জমির মালিক খোকন বলেন, আমরা মালিক হওয়ার পরেও না জানিয়ে খনন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আমাদের জমিতে দোকান ও বাড়ি রয়েছে। যেখানে প্রতি শতক জমির বাজার দাম কয়েক লাখ টাকা, সেখানে দাম ধরা হয়েছে মাত্র ৭৫ হাজার টাকা। মসজিদ হোক সেটা আমরাও চাই। কিন্তু ক্ষতি করে নয়।

সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী ও পুরোনো মসজিদের সাথে সংশ্লিষ্ট রয়েছেন আসর উদ্দিন মুন্সী। তারা বলেন, তাড়াতাড়ি করতে গিয়ে জমির টাকা না দিয়েই কাজ শুরু করেছে ঠিকাদার। অনেকের টাকাই পরিশোধ হয়েছে। তবে এখনও দুই-তিনজনের টাকা বাকি আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করতে দায়িত্বে থাকা গার্ড ও গণপূর্ত অধিদপ্তর, গাইবান্ধায় বিভিন্নভাবে ফোন নম্বর সংগ্রহের চেষ্টা করেও তা পাওয়া যায়নি।

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণের তথ্য জানতে গণপূর্ত অধিদপ্তর, গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসানের কাছে সরাসরি যোগাযোগ করা হলে তথ্য দিয়ে সহযোগিতা করলেও সাক্ষাতকার দিতে বাধ্য নন বলে জানিয়েছিলেন তিনি। পরে ফোনে যোগাযোগ করলে বলেন, আবার টেন্ডার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, মডেল মসজিদের জন্য নির্ধারিত জায়গাটি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলও শাখা থেকে প্রদান করা হয়। যোগাযোগ করলে সংশ্লিষ্ট শাখা থেকে বিধি অনুযায়ী তারা টাকা পাবেন।

জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার নাহিদ নিগার জানান, আমিও সরেজমিনে গিয়েছি। দেখেছি মডেল মসজিদের কাজ আসলেই আটকে রয়েছে। আমি আবার ঢাকা গিয়ে মন্ত্রীর কাছে কাজ আটকে থাকার বিষয়টি খোলাসা করব। আশা করছি খুব দ্রুতই কাজ শুরু হবে।

ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দেশের অন্যান্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মতো এলাকার মানুষ যাতে নামাজের পাশাপাশি ইসলামি জ্ঞানের চর্চা করতে পারেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১০

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১১

রিজার্ভ আরও বাড়ল

১২

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৪

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৫

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৬

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৭

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১৮

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১৯

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

২০
X