কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তরুণ, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তরুণ, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের জামানত ছাড়াই পাঁচ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘সরকার মেধাবী উদ্যোক্তদের পাশে আছে। স্টার্টআপগুলোকে সহায়তা করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই তহবিল থেকে আমরা উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার চেষ্টা করব।’

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তরুণ, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হয়েছে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের ছাত্রী নুসরাত জাহানের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রথমবারের মতো স্টার্টআপ শুরু করতে ইচ্ছুক উদ্যোক্তাদের জমি, সম্পদ বা অন্যান্য জামানতের মতো প্রচলিত ব্যাংকিং পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে না।’

তিনি বলেন, ‘একটি সম্পূর্ণ স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। তারা আপনার প্রকল্পটি মূল্যায়ন করবে এবং অনুমোদন দিলে আপনি কোনো জামানত ছাড়াই অর্থায়ন পাবেন।’

আরেক শিক্ষার্থীর করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা নিয়ে আসা তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই সরকার-সমর্থিত স্টার্টআপ অর্থায়ন পেতে পারবেন। সম্ভাবনাময় স্টার্টআপগুলো শুরুতে ব্যর্থ হলেও অর্থায়নের জন্য তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকার বাইরের উদ্যোক্তাদের সমর্থন করার বিষয়ে জগনাথ বিশ্ববিদ্যালয়-এর ছাত্রী সৈয়দা অনন্যা ফারিয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্টার্টআপ ইকোসিস্টেমকে রাজধানীতে সীমাবদ্ধ না রেখে দেশজুড়ে প্রসারিত করতে চায়। আমরা চাই বাংলাদেশের সব প্রান্ত থেকে আপনাদের মতো তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসুক। আমরা আপনাদের কাছে পৌঁছাতে চাই।

অপর একটি প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘একটি ইকোসিস্টেম গড়ে তুলতে সময় লাগবে, তবে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।’

তিনি বলেন, ‘আমাদের কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে, আমরা লক্ষ্যে পৌঁছাব বলেই বিশ্বাস করি।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

১০

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

১১

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

১৩

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১৪

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১৫

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৭

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৯

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

২০
X