ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে মানসিক প্রতিবন্ধী নারীকে নির্যাতন, আটক ৫

ঝিনাইদহ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ঝিনাইদহ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

ঝিনাইদহের মহেশপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে নির্যাতনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাতে উপজেলার খোশালপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মুহিত তরফদার, তার ছেলে রাব্বি তরফদার, নুরুল আমিনের ছেলে তারিখ মনোয়ার, সানোয়ার হোসেনের ছেলে উসমান আলী ও নেপা গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাজমুল হোসেন।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সোমবার বিকেলে ওই এলাকার কাপড় ব্যবসায়ী মহির উদ্দিনের বন্ধ দোকানের সামনে শুয়ে ছিল ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী। দুপুর ৩টার দিকে মহির উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ওই নারীকে দোকানের সামনে থেকে চলে যেতে বলে। ওই নারী না যাওয়ায় তাকে লাঠি দিয়ে ধাক্কা দেয় রাব্বি। সে সময় ওই নারী রাব্বির দিকে ছুটে যায়। পরে দোকান খোলার পর ওই নারী দোকানে ঝোলানো তালা খুলে ফেলে। এতেই ক্ষিপ্ত হয়ে মহির উদ্দিন, তার ছেলে রাব্বি, পাশের দোকানি নাজমুল ওই নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

বিষয়টি জানাজানি হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করে। মানসিক প্রতিবন্ধী নারীর পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X