রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৬:০৫ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ট্রাকচাপায় কৃষক নিহত

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাজবাড়ীর কালুখালীতে ট্রাকচাপায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক ভ্যানচালক আহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক হযরত আলী মন্ডল (৪৫) পাংশা উপজেলার কাজিয়াল গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। আহত ভ্যানচালক বাপ্পি (১৮) উপজেলার স্বর্ণগাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা কালবেলাকে জানায়, সকালে পাংশা থেকে পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যানে রাজবাড়ী যাচ্ছিলেন কৃষক হযরত। এ সময় পেঁয়াজ বোঝাই ভ্যানটি আমবাড়িয়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে হযরত ও বাপ্পি গুরুতর আহন হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হযরতকে মৃত ঘোষণা করেন। আর ভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান কালবেলাকে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X