ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. সোহেল ফরাজী। ছবি : কালবেলা
আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. সোহেল ফরাজী। ছবি : কালবেলা

ঝালকাঠির কাঠালিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. সোহেল ফরাজীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) রাতে বরগুনা জেলার বামনা থানা পুলিশের সহায়তায় বামনা থেকে তাকে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার করা হয়। ডাকাত সোহেল ফরাজী বরগুনা জেলার বামনা উপজেলার ঢুসখালী গ্রামের মৃত আইয়ুব আলী ফরাজীর পুত্র।

গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন কাঠালিয়া থানার এসআই কেএম রিয়াজ রহমান, এএসআই রতন কৃষ্ণ, এএসআই সজল খানসহ পুলিশের একটি দল।

জানা যায়, শুক্রবার রাতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা, একটি কুঠার, একটি শাবল ও অন্যান্য সরঞ্জামসহ বরগুনার বামনা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সোহেল ফরাজীকে গ্রেপ্তার করে কাঠালিয়া থানা পুলিশ। ডাকাত সোহেল ফরাজীর বিরুদ্ধে ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের অন্তত ৬টি মামলা রয়েছে।

বিষয়টি কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার নিশ্চিত করে বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. সোহেল ফরাজীকে গ্রেপ্তার করে বেলা ১১টার দিকে ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১০

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১১

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১২

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৩

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৫

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৬

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৭

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৮

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৯

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

২০
X