রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০২:৪৬ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের পর জীবিত উদ্ধার হওযে মোসা. লাইজু। ছবি: কালবেলা
পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের পর জীবিত উদ্ধার হওযে মোসা. লাইজু। ছবি: কালবেলা

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোসা. লাইজু (৩৯)-কে জীবিত উদ্ধার করা হয়েছে। কয়েক ঘণ্টা নদীতে কচুরিপানা আঁকড়ে ভেসে থাকার পর ফরিদপুর সদর উপজেলার একটি চর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, রাতে কয়েকজন যুবক পদ্মা নদীতে চাক জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় তারা দেখতে পান, এক নারী কচুরিপানা আঁকড়ে নদীর স্রোতে ভেসে তীরের দিকে আসছেন এবং বাঁচার জন্য চিৎকার করছেন। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা লোকমানের বাড়িতে নিয়ে যান এবং দৌলতদিয়া নৌপুলিশকে খবর দেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, নিখোঁজ নারীর জীবিত উদ্ধারের খবর তারা পেয়েছেন। তাকে শনাক্ত এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া নারী মোসা. লাইজু ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ঝাউচর (আশ্রাফাবাদ) এলাকার বাসিন্দা। তিনি মো. ফুরকান মিয়ার স্ত্রী।

এর আগে শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে মাঝপদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হন লাইজু। ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা পর ফরিদপুরের কবিরপুর চর এলাকায় স্থানীয়দের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

কালবেলা/ওয়াইএ/এমএইচ/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X