শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৯:০৯ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ময়লা আর আবর্জনার স্তূপে ঢাকা শহীদ মিনার

সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে এভাবেই আবর্জনা ও মাটির স্তূপ করে রাখা হয়। ছবি : কালবেলা
সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে এভাবেই আবর্জনা ও মাটির স্তূপ করে রাখা হয়। ছবি : কালবেলা

মৌলভীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ঢেকে রাখা হয়েছে ময়লা আর আবর্জনার স্তূপ দিয়ে। এ নিয়ে একটি ছবিযুক্ত পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে অবস্থিত সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ অবস্থা দেখা গেছে।

জানা যায়, গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের সংস্কারকাজ চলছে। কাজের ভাঙাচোরা, ময়লা-আবর্জনা ও মাটি বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারের ওপর ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী জানান, স্বাধীনতা দিবসের সময় এ ধরনের একটি কাজ খুবই লজ্জাজনক ও গর্হিত। অবিলম্বে ঠিকাদারকে জবাবদিহি ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী নাগ জানান, গত বৃহস্পতিবার থেকে বিদ্যালয় বন্ধ রয়েছে। এ ছাড়া আমি পিটিআইতে কয়েকদিন ধরে ট্রেনিংয়ে আছি। সোমবার আমি ফেসবুকে পোস্ট দেখেছি। এটি অবশ্যই দুঃখজনক ও গর্হিত কাজ। ইতোমধ্যে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ করেছি।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আমি জেনে যথাশীঘ্রই ব্যবস্থা গ্রহণ করছি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X