কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আগত ছাত্র-জনতার প্রতি জাতীয় নাগরিক কমিটির ৭ নির্দেশনা

আগত ছাত্র-জনতার প্রতি জাতীয় নাগরিক কমিটির ৭ নির্দেশনা
ছবি : সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে দলে দলে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন এলাকার বিপ্লবী ছাত্র-জনতা। সমাবেশ সফল ও সুশৃঙ্খল রাখতে আগত ছাত্র-জনতার প্রতি ৭টি নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে এমন নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় নির্দেশনাগুলো হলো-

# প্রত্যেক থানা ইউনিট প্রোগ্রামস্থলে পৌঁছে কোনো ব্যানার রাখবে না।

# প্রোগ্রামে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।

# শহীদ মিনারে পৌঁছে প্রত্যেক থানার সদস্যরা একসঙ্গে থাকবেন।

# শহীদ মিনারে মাইকে কেন্দ্রীয় নির্দেশনা সম্পূর্ণ ফলো করবেন।

# প্রোগ্রামস্থলে অন্য থানা সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো যাবে না।

# প্রত্যেক থানা থেকে যেসব নারী সদস্য আসবে তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন।

# প্রোগ্রাম চলাকালীন মঞ্চে সামনে যাওয়া বা মিডিয়ায় আলাদা আলাদা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে ঘোষণাপত্র পাঠ হবে কি-না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। এমন প্রেক্ষাপটে গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X