লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

লোহাগড়ায় ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা
লোহাগড়ায় ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মুর্তজা।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি নড়াইলের মাটিতে এসে অনেক খুশি। নড়াইলে অনেক জ্ঞানী-গুনী মানুষের বসবাস। হুইপ মাশরাফীর আমন্ত্রণে আমি নড়াইলে এসেছি। আজ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমার অনেক ভালো লাগছে। এ সময় তিনি মাশরাফীর ভূয়সী প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম পলি, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম মাসুদ, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান প্রমুখ, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, নড়াইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল।

উল্লেখ্য, প্রায় ১০ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ১৬৩ টাকা ব্যয়ে ৩১ শয্যাবিশিষ্ট ৩তলা নবনির্মিত ভবন এবং ৩তলা স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হয়। নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। আজ ২৭ এপ্রিল তা উদ্বোধন হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X