কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন উপলক্ষে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে দেশটির শহীদ সদর দপ্তর। ইরানের রাজধানী তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ শহরে বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় বিদায়ী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ৬ জুলাই ইরানের রাজধানীতে কেন্দ্রীয় শোক মিছিল অনুষ্ঠিত হবে। খামেনির মরদেহের সঙ্গে আরও চারজন নিহত ব্যক্তির মরদেহ বহন করা হবে।

৭ জুলাই কোমে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৮ জুলাই মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। ৯ জুলাই মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজারে খামেনিকে দাফন করা হবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, খামেনির জানাজায় পাকিস্তানের একটি প্রতিনিধি দল অংশ নেবে। জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি এই আশ্বাস দিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক প্রতিনিধিদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে বর্তমানে শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন হামলা শুরুর মুখে, গত ২৮শে ফেব্রুয়ারি নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।

আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলি খামেনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত ৩৬ বছর ছয় মাস এই পদে ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X