বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপপ্রবাহে লিচুর সর্বনাশ!

তীব্র তাপপ্রবাহের কারণে গাছেই ফেটে যাচ্ছে লিচু। ছবিটি দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্বর থেকে তোলা। ছবি : কালবেলা
তীব্র তাপপ্রবাহের কারণে গাছেই ফেটে যাচ্ছে লিচু। ছবিটি দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্বর থেকে তোলা। ছবি : কালবেলা

‘লিচু রাজ্য’ খ্যাত দিনাজপুর। স্বাদে-গন্ধে অতুলনীয় এ জেলায় মাদ্রাজি, বোম্বাই, চায়না-টু, চায়না-থ্রি, বেদানা, কাঁঠালি, গোলাপীসহ কয়েক জাতের লিচুর ফলন হয়। দিনাজপুরের খানসামা উপজেলা থেকে লিচু যায় ঢাকা, সিলেট চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

বাগানগুলোতে লিচু পরিপক্ব হওয়ার অবস্থায় চলে এসেছে। গেল কয়েক বছরের চেয়ে এবার লিচুর ফলন বেশি। এর মধ্যে দেখা দিয়েছে নতুন এক রোগ। পরিপক্ব হওয়ার আগেই তীব্র দাবদাহে গাছেই ফেটে যাচ্ছে লিচু। নষ্ট হচ্ছে সুমিষ্ট এ ফলের প্রাকৃতিক স্বাদ। দাবদাহ থেকে লিচু রক্ষায় নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে পেড়ে বাজারে নিচ্ছেন চাষিরা। এতেই দুশ্চিন্তার শেষ নেই চাষিদের। ফলে একদিকে বাজারে যেমন আসছে না ভালো মানের লিচু, অন্যদিকে উপযুক্ত বাজার দরও পাচ্ছেন না ব্যবসায়ীরা।

বিশেষজ্ঞরা বলছেন, ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লিচু ফলনের জন্য সবচেয়ে ভালো। আবহাওয়া কর্মকর্তাদের মতে, গত কয়েকদিন ধরে দিনাজপুর, রংপুর ও রাজশাহীসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রোববার (১৯ মে) দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গত চার দিন ধরে দিনাজপুরে দৈনিক তাপমাত্রা ৩৬-৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

সরেজমিনে উপজেলা ঘুরে দেখা গেছে, তীব্র রোদ ও গরমের কারণে লিচুর খোসা পুড়ে যেতে শুরু করেছে। অপরিপক্ব লিচু গরমের কারণে ফেটে যাচ্ছে। এতে বাজারে আসার মাত্র ১০-১৫ দিন আগে লিচুতে বিপর্যয় ও লোকসানের শঙ্কায় পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা।

খামারপাড়া ইউনিয়নের আলহাজ ইসমাইল হোসেন নামে এক বাগান মালিক কালবেলাকে বলেন, বাগানে লিচু পরিপক্ব হওয়ায় আগেই লাল হয়ে ফেটে যাচ্ছে। এতে খুব লোকসানে পড়েছি। যা খরচ করেছি তা উঠানোই মুশকিল।

পাকেরহাটের লিচু ব্যবসায়ী মো. মতিউর রহমান কালবেলাকে বলেন, প্রতি বছরের মতোই এ বছর উপজেলায় বেশ কয়েকটি বাগান কিনেছি। বাগানে বোম্বাই ও মাদ্রাজি লিচু রয়েছে। কয়েকদিনের প্রচণ্ড রোদে লিচু বাগানের বেশিরভাগ লিচু রোদে পুড়ে গেছে। এখন ফেটে গিয়ে ঝরে পড়ছে। কোনো পাইকার লিচু কিনতে চাচ্ছেন না। লিচু নিয়ে বিপাকে আছি।

রাজধানী থেকে আসা লিচু ব্যাপারী নূর মোহাম্মদ কালবেলাকে বলেন, লিচু কিনতে এ উপজেলায় এসেছি। তাপমাত্রার কারণে লিচু তেমন ভালো পাচ্ছি না। তারপরও কেনার চিন্তাভাবনা করছি। ব্যবসা কেমন হবে তাও বলতে পারতেছি না। এবারের তাপমাত্রার কারণে লিচু পুড়ে ও ফেটে যাচ্ছে। সেই কারণে অনেকেই লোকসানের মুখ দেখবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় লিচুর চাষ হওয়া জমির পরিমাণ ১৩৮ হেক্টর। গত বছর একই পরিমাণ ছিল। গত বছর হেক্টর প্রতি ফলন হয়েছে ৫.১১।

এ বিষয়ে খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবা আক্তার কালবেলাকে বলেন, গতবারের চেয়ে এবার ভালো ফলন হয়েছে। কিন্তু তাপপ্রবাহের কারণে লিচু শুষ্ক হয়ে যাচ্ছে। লিচুতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য উপজেলা কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান কালবেলাকে বলেন, এবার তাপমাত্রা অনেক বেশি। চলমান তাপপ্রবাহে লিচুর কিছুটা ক্ষতি হচ্ছে। চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হচ্ছে। এবার পর্যাপ্ত লিচু হয়েছে। খুব বেশি ক্ষতি হবে না। কারণ ব্যাপকভাবে লিচুর পরিচর্যা করছেন মালিক ও বাগানিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১০

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১১

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১২

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৩

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

১৪

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

১৫

চীনে ভূমিধসে নিহত ২১

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র 

১৮

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

১৯

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

২০
X