শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজু। ছবি : সংগৃহীত
গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজু। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের চৌরঙ্গী মার্কেটের নিচে এ ঘটনা ঘটে। হামলার পর পালিয়ে যাওয়ার সময় শান্ত ভূঁইয়া (২৪) নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করে স্থানীয়রা। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সেনপাড়া পর্বতা এলাকায় সাইফুল ইসলাম সিজুর নিজস্ব বাসা। তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি ওই বাসার দ্বিতীয় তলায় ‘এসটি’ নামে একটি ইন্টারনেট (নেট) ব্যবসা পরিচালনা করেন।

মঙ্গলবার রাতে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিন থেকে চারজনের একটি দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের ছোড়া গুলি তার দুই পা ও কোমরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত সাইফুল ইসলাম সিজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। একই সময় হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শান্ত ভূঁইয়া নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আহতের শ্যালক সাইদুল ইসলাম জানান, কী কারণে তার দুলাভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পরিবার নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। হামলার পেছনের কারণ সম্পর্কে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাইফুল ইসলামের দুই পা ও কোমরে গুলির আঘাত রয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে মিরপুর থানা পুলিশ জানিয়েছে, আটক শান্ত ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার নেপথ্যের কারণ উদ্ঘাটনে তদন্তও শুরু হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গুলির ঘটনা এবং একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। হামলায় দুজন সরাসরি অংশ নিয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একজনকে আটক করা হলেও অপরজন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও জানান, গুলিবিদ্ধ সাইফুল ইসলামের শরীরে আজ বুধবার অস্ত্রোপচার করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পলাতক হামলাকারীকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১০

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১১

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১২

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৩

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৪

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X