বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামে বৈরী আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। মঙ্গলবার বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে একাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হলেও বুধবার (৮ জুলাই) সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইট পরিচালিত হচ্ছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরে কোনো আগমন বা প্রস্থান ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়নি। সব ফ্লাইট নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার কারণে বেশির ভাগ ফ্লাইট ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হওয়ায় বুধবার (৮ জুলাই) থেকে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১০

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১১

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১২

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

১৩

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১৪

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১৫

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১৬

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১৭

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৮

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

১৯

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

২০
X